শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

পদ্মা ব্যাংকে লিঙ্গ সমতা নিয়ে ভার্চুয়াল প্রশিক্ষন

পাঠক প্রিয়

অনলাইন কার্যক্রমে সবসময় এগিয়ে থাকা পদ্মা ব্যাংকের সকল কার্যক্রম করোনা মহামারিতেও অনলাইনে পরিচালিত হচ্ছে।

পরিচালনা পর্ষদ থেকে শুরু করে মহাব্যবস্থাপকদের সভা, এমনকি শাখা ব্যবস্থাপকদের যেকোনো সভা ও প্রশিক্ষন ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পদ্মা ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে “জেন্ডার ইকোয়ালিটি ইন ওয়ার্ক প্লেস” শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জুম অ্যাপ ব্যবহার করে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে ব্যাংকটি।
নারী সচেতনতা, ক্ষমতায়ন নিয়ে আয়োজিত রোববার থেকে দুই দিনব্যাপি আয়োজিত এই কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের ১২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৮০ জন পুরুষ ও ৪৫ জন নারী প্রশিক্ষণার্থী ছিলেন। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন পদ্মা ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম আসাদুল ইসলাম এবং ব্যাংকিং অপারেশান ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট রাশেদুল করিম। প্রশিক্ষণ কার্যক্রমে অতিথি বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ