শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

নীতিহীন নির্দয় মিথ্যাবাদী ট্রাম্প: বড় বোন

পাঠক প্রিয়

ট্রাম্পকে ‘নির্দয় মিথ্যাবাদী’ বলে উল্লেখ করেছেন তার বড় বোন ম্যারিয়ানে ট্রাম্প বেরি। তিনি এও বলেছেন, ট্রাম্পের কোনো নীতি নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার বোনের একটি গোপন অডিও রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই অডিও তোলপাড় সৃষ্টি করেছে গোটা যুক্তরাষ্ট্রে। খবর নিউইয়র্ক টাইমস ও বিজনেস ইনসাইডারের।

অডিওতে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করতে শোনা যায় তার বোন ম্যারিয়ানে ট্রাম্প বেরিকে। তার মতে, ট্রাম্পের কোনো নীতিনৈতিকতা নেই। তাকে বিশ্বাস করা যায় না।

ট্রাম্প যখন নভেম্বরে আবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারে ব্যস্ত সময় করছেন, তখন তার নিকটাত্মীয়ের পক্ষ থেকে এমন বিস্ফোরক মন্তব্যের অডিও রেকর্ডিংটি প্রকাশ্যে এলো।

চার বছর ট্রাম্পের যুক্তরাষ্ট্র শাসনের মূল্যায়নও উঠে এসেছে ম্যারিয়ানে ট্রাম্প বেরির জবানিতে। ট্রাম্পের মিথ্যাবাদিতা নিয়ে ম্যারিয়ানে বলেন, ও ভয়াবহ মিথ্যা বলতে পারে– ও মাই গড।
‘আমি খোলামেলা বলছি, কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই নিখুঁত মিথ্যা বলতে পারে সে’।

প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিরও কঠোর সমালোচনা করেছেন ম্যারিয়ানে ট্রাম্প বেরি। সাবেক এই ফেডারেল জাজের মতে, এ নীতি বাচ্চাদের তাদের বাবা-মা থেকে আলাদা করে দেবে।

‘নিজের মতো করে ও (ট্রাম্প) সব করতে চান। তার নীতিনৈতিকতা বলতে কিছুই নেই। তার টুইটগুলো খেদ এবং মিথ্যায় ভরা– ও মাই গড।’

অভিবাসন নীতি প্রসঙ্গে রেকর্ডিংয়ের একপর্যায়ে ম্যারিয়ানে বলেন, এটি পুরোপুরি কপটতা। এটি কপটতা ও নিষ্ঠুরতা– ডোনাল্ড নিষ্ঠুর।

গোপন রেকর্ডিংটি করেছেন ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প। অডিওটি ২০১৮-১৯ সালে রেকর্ড করা হয়।

গত মাসে ম্যারি চাচা ট্রাম্পের সমালোচনা করে একটি আত্মজীবনী বই প্রকাশ করেন। স্মৃতিকথাবিষয়ক বইটির নাম ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাও মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’। কীভাবে ট্রাম্প পরিবার থেকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষটি গড়ে উঠেছে বইটিতে তা উঠে এসেছে। বইটির লেখক ম্যারি ট্রাম্প হলেন ডোনাল্ড ট্রাম্পের বড় ভাই ফ্রেড ট্রাম্পের মেয়ে। ম্যারি তার বইয়ে ট্রাম্পের ঔদ্ধত্য ও অবহেলার অনেক দিক তুলে ধরেছেন।

বইটি প্রকাশিত হওয়ার প্রথম দিনই বিক্রি হয় প্রায় ১০ লাখ কপি। বইটি প্রকাশ রুখতে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেননি সদ্য প্রয়াত ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প। এটিকে ‘মিথ্যাবাদিতার বই’ বলে উল্লেখ করেছিল হোয়াইট হাউস।

নিজের স্মৃতি কথায় ম্যারি উল্লেখ করেছেন, ট্রাম্প চাচা জালিয়াতি করে কলেজে ভর্তি হয়েছিলেন। রেকর্ডিংয়ে ট্রাম্পের শিক্ষাজীবনের সেই বিব্রতকর ব্যাপারটিও উঠে এসেছে।

এ বিষয়ে ম্যারিয়ানে ট্রাম্প বেরিকে বলতে শোনা যায়- কাউকে দিয়ে পরীক্ষাগুলো দেয়ার ব্যবস্থা করতে পেরেছিল বলেই সে (ট্রাম্প) পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। বেরি জানান, ট্রাম্পের হয়ে পরীক্ষা দেয়া লোকটির নামও মনে আছে তার।

তবে বিস্ফোরক এ রেকর্ডিং নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস থেকে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ