শনিবার, জুলাই ১৮, ২০২৬

নিরাপত্তারক্ষীর গুলিতে তরুণী নিহতের পর যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মিনিয়াপোলিস, যুক্তরাষ্ট্র, ১০ জানুয়ারি (রয়টার্স): যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তার গুলিতে এক তরুণী নিহত হওয়ার ঘটনায় শহরজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার তীব্র ঠান্ডা ও ঝড়ো হাওয়ার মধ্যেও হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। দেশজুড়ে এ নিয়ে এক হাজারেরও বেশি বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘটনার কেন্দ্রবিন্দু ৩৭ বছর বয়সী রেনে গুড। স্থানীয় সময় বুধবার আইস কর্মকর্তার গুলিতে তিনি মারা যান। নিহত রেনে গুডের গাড়িটি কর্মকর্তাদের দিকে এগোচ্ছিল কিনা তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যের কর্মকর্তারা ঘটনাটি ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। তাদের ভাষ্য, প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, গুডের গাড়িটি আইস কর্মকর্তার দিক থেকে সরছিল, ঠিক তখনই গুলি চালানো হয়।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) বরাত দিয়ে বলা হয়েছে, আইস কর্মকর্তা আত্মরক্ষার্থেই গুলি চালান। ডিএইচএসের দাবি, গুড গাড়িটিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে কর্মকর্তাদের চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। ঘটনাস্থলে আরেক কর্মকর্তা গাড়ির চালকের পাশে গিয়ে তাকে গাড়ি থেকে নামার নির্দেশ দিয়েছিলেন।

শনিবারের বিক্ষোভে অংশ নেওয়া কয়েক হাজার মানুষ রেনে গুডের নাম ধরে স্লোগান দেন। তারা ‘অ্যাবলিশ আইস’, ‘নো জাস্টিস, নো পিস – গেট আইস অব আওয়ার স্ট্রিটস’সহ বিভিন্ন স্লোগান দেন। ৩০ বছর বয়সী বিক্ষোভকারী এলিসন মন্টগোমারি রয়টার্সকে বলেন, “আমি ভীষণ ক্ষুব্ধ, পুরোপুরি হৃদয়ভাঙা ও বিধ্বস্ত। তবুও ভেতরে এক আশার আলো জ্বলছে যে, কিছু পরিবর্তন হবে।”

মিনেসপলিস–সেন্ট পল এলাকায় প্রায় দুই হাজার ফেডারেল কর্মকর্তা মোতায়েন করা হয়। ডিএইচএস এটিকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান বলে দাবি করেছে। ঘটনায় রাজ্যের ডেমোক্র্যাট নেতৃত্ব ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

মিনিয়াপোলিসের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৮ জানুয়ারি ওরেগনের পোর্টল্যান্ডে মার্কিন বর্ডার প্যাট্রোলের গুলিতে এক নারী ও এক পুরুষ আহত হন। ডিএইচএসের ভাষ্য, চালক গাড়িটিকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করে কর্মকর্তাদের চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।

ইন্ডিভিজিবল ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের মতো সংগঠনগুলো ‘আইস আউট ফর গুড’ ব্যানারে ১০ ও ১১ জানুয়ারি দেশজুড়ে এক হাজারেরও বেশি কর্মসূচির ডাক দেয়। সহিংসতার ঝুঁকি কমাতে সব সমাবেশ সূর্যাস্তের আগে শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

ফিলাডেলফিয়ায় বিক্ষোভকারীরা সিটি হল থেকে ফেডারেল আটক কেন্দ্রে মিছিল করেন এবং ‘আইসকে চলে যেতে হবে’, ‘নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দেন। নিউইয়র্কের ম্যানহাটনে কয়েকশ মানুষ অভিবাসন আদালতের পাশ দিয়ে মিছিল করেন। ইন্ডিভিজিবলের সহ-নির্বাহী পরিচালক লিয়া গ্রিনবার্গ বলেন, “আমরা রেনের জন্য বিচার চাই, সমাজ থেকে আইসকে বের করতে চাই ও নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে কার্যকর পদক্ষেপ চাই।”

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ