রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

নিউইয়র্কে ফেডারেল আদালতে তোলা হবে প্রেসিডেন্ট মাদুরোকে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

নিউইয়র্ক, ৫ জানুয়ারি – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হচ্ছে। তাদের শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর এক অভিযানে আটক করা হয় এবং সরাসরি নিউইয়র্কে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন।

মাদুরো এবং ফ্লোরেস দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে এবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলা দায়ের করা হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুরে তারা ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

এদিকে, ভেনেজুয়েলার আদালতের নির্দেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রদ্রিগেজকে সতর্ক করে বলেছেন, যদি তিনি সঠিক পদক্ষেপ না নেন, তবে তার মূল্য নিকোলাস মাদুরোর চেয়েও বড় হতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন যে, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে জড়ায়নি। তিনি বলেন, মাদুরোকে আটক করার মূল কারণ শুধুমাত্র তেল নয়; তবে ভেনেজুয়েলার তেল উত্তোলনে পশ্চিমা কোম্পানিগুলোর আগ্রহও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রুবিও আরও বলেন, ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র দেশটির উন্নয়নে সহযোগিতার জন্য প্রস্তুত।

অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং তাদের আঘাত গুরুতর নয় বলে হোয়াইট হাউস জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ