বুধবার, জুন ২৪, ২০২৬

নারায়ণগঞ্জে বিস্ফোরণ এর  মসজিদ কমিটির সভাপতি গ্রেপ্তার

পাঠক প্রিয়

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ হাজি, সৌদিতে মৃত্যু ৫২ বাংলাদেশির

ঢাকা, ১৮ জুন: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯...

বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাসস মৌলভীবাজার, ১৮ জুন: মৌলভীবাজার সফরকালে বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানী-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী...

বিচারের আগেই শাস্তি? দুদক আইন সংশোধন, সম্পদ জব্দ ও বিনিয়োগ সংকট

বিশেষ প্রতিবেদন ঢাকা: কোনো ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই তার ব্যাংক হিসাব জব্দ, সম্পদ ক্রোক কিংবা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা—এসব...

মেসির ট্যাকল ঘিরে বিতর্ক, ক্ষোভ প্রকাশ আলজেরিয়ান ডিফেন্ডার মান্দির

স্পোর্টস ডেস্ক : আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। বুধবার সকালে...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

নারায়ণগঞ্জ শহরের বাইতুস সালাত জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবদুল গফুরকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। ওই মসজিদে বিস্ফোরণে ৩৪ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে গ্রেপ্তার করে। সিআইডি মামলাটি তদন্ত করছে। শুক্রবার রাত ১০টার দিকে তল্লা রেললাইন এলাকায় তাঁর বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি নারায়ণগঞ্জ অফিসের বিশেষ পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সিআইডির হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তে তাঁর বিরুদ্ধে গাফিলতি ও অবহেলার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এর আগে তাঁকে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল।

সিআইডির কর্মকর্তা নাসির উদ্দিন আরও বলেন, এ পর্যন্ত এই মামলায় তিতাস গ্যাস, ডিপিডিসি ও স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রিসহ মোট ১২ জনকে আটক করা হয়। তদন্তে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ ও সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে।

গত ৪ সেপ্টেম্বর রাতে শহরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে তিতাস গ্যাস, ডিপিডিসি ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবহেলাজনিত অপরাধে মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।

সূএ:প্রথম আলো

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ