রবিবার, আগস্ট ৯, ২০২৬

নতুন রূপে অ্যাডেল

পাঠক প্রিয়

৩২ বছরে পা দিয়েছেন হলিউডের গ্র্যামি পুরস্কার বিজয়ী জনপ্রিয় গায়িকা অ্যাডেল। করোনা মহামারীর জেরে এবার একেবারেই নিভৃতে ক্যালিফোর্নিয়ার বাড়িতে জন্মদিন পালন করেন তিনি। তবে ভক্তদের থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা ঠিকই আদায় করে নেন।

এর বিপরীতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ভক্তদের ধন্যবাদ জানান জনপ্রিয় গায়িকা অ্যাডেল। তার সেই ছবি দেখে চোখ ছানাবড়া ভক্তদের। কিছুদিন আগের অ্যাডেল আর বর্তমানের অ্যাডেলকে কিছুতেই মেলাতে পারছেন না তারা। কারণ ৯ কেজি ওজন ঝরিয়ে একেবারে নতুন রূপে ধরা দিয়েছেন তিনি।

সেই ছবিতে ছোট কালো ড্রেসে মোহময়ী দেখাচ্ছে অ্যাডলকে। তার সঙ্গে সবচেয়ে বেশি নজর কেড়েছে গায়িকার মেদবিহীন শরীর। রহস্যময়ী হাসি লেগে থাকা গালটি কার, তা ছবি দেখে বোঝা যথেষ্ট কঠিন। সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাডেলের ফলোয়ার, তারা জানেন গায়িকার চেহারা কেমন।

তাই নতুন অ্যাডেলের এমন চেহারা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না। ওজন কমিয়ে এমন নতুন ভাবে নিজেকে গড়ে তোলা নিয়ে নেটিজেনের প্রশংসা কুড়িয়েছেন অ্যাডেল। তবে অনেকেই আবার তার ট্যালেন্টেরই গুণগ্রাহী। চেহারার কথা মাথায় রাখতে চান না তারা।

এদিকে, চলতি বছরের শুরুর দিকে সাত বছরের দাম্পত্যজীবন ভেঙে গেছে এই শিল্পীর। একটি বিবৃতিতে জানানো হয়, অ্যাডেল ও তার শিল্পপতি স্বামী সিমন কানেক্কি আলাদা হয়ে গেছেন। তবে তাদের ছেলেকে একসঙ্গে মানুষ করার দায়িত্ব নিয়েছেন তারা। এর জন্য ব্যক্তিগত সময় চেয়ে নিয়েছেন। এর চেয়ে বিশেষ কিছু জানাতে চাননি কেউই। ২০১২ সালে জন্ম হয়েছিল তাদের ছেলেন।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রকাশ্যে কথা বলতে চান না অ্যাডেল। ২০১৭ সাল পর্যন্ত বিয়ের খবরও সামনে আনেননি তিনি। একটি কনসার্ট চলাকালীন বিয়ের কথা বলেছিলেন গায়িকা। ২০১৭ সালে গ্র্যামি পুরস্কার নেয়ার সময় কানেক্কিকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছিলেন তিনি। কিন্তু সাত বছর পর কেন তাদের সংসার ভাঙল, তার স্বষ্ট কারণ জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ