বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

ধর্মেন্দ্রকে শেষবারের মতো পর্দায় দেখার অপেক্ষা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

মহলে ছড়িয়ে পড়েছে গভীর আবেগ। কারণ, এই সিনেমাতেই শেষবারের মতো পর্দায় দেখা যাবে সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে। ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে, অনেকের চোখ ভিজিয়েছে নস্টালজিয়া আর ভালোবাসায়।

এর আগে ইক্কিস-এর অফিসিয়াল ট্রেলার দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তবে ফাইনাল ট্রেলারে ধর্মেন্দ্র যেন আরও উজ্জ্বল হয়ে ধরা দিয়েছেন। সংলাপ, অভিব্যক্তি ও উপস্থিতির প্রতিটি মুহূর্তই দর্শকদের আবেগে নাড়া দিচ্ছে। বিশেষ করে একটি সংলাপ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ট্রেলারে ধর্মেন্দ্রকে বলতে শোনা যায়—
“এই হচ্ছে আমার ছোট ছেলে মুকেশ, ৫০ বছর বয়স। আর এই আমার ছোট ছেলে অরুণ—চিরকাল ২১ বছরেরই থাকবে।”
এই সংলাপের মধ্যেই লুকিয়ে আছে জীবনের বাস্তবতা, স্মৃতি আর হারানোর বেদনা, যা দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছে।

এছাড়া ট্রেলারে ধর্মেন্দ্রর নাচের একটি দৃশ্য দর্শকদের চোখ ভিজিয়ে দিয়েছে। বয়সের ভার সত্ত্বেও তার উপস্থিতি ও অভিব্যক্তিতে ধরা পড়েছে চিরচেনা প্রাণবন্ততা, যা তাকে আলাদা করে স্মরণীয় করে তুলেছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর নব্বই বছরে পা রাখার কথা ছিল। কিন্তু সেই আনন্দের আগেই, গত ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান বলিউডের এই কিংবদন্তি অভিনেতা। ফলে ইক্কিস তার শেষ অভিনীত কাজ হিসেবে ভক্তদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।

ফাইনাল ট্রেলার প্রকাশের পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ স্মরণ করছেন তার দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয়জীবন, কেউ আবার বলছেন—ইক্কিস কেবল একটি সিনেমা নয়, এটি ধর্মেন্দ্রর প্রতি দর্শকদের ভালোবাসা ও শ্রদ্ধার এক চূড়ান্ত প্রকাশ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ