অনলাইন ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) তারা মন্ত্রিপরিষদ বিভাগে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।
‘কোনো চাপ নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ’
পদত্যাগপত্র জমা দিয়ে বের হওয়ার সময় কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের বলেন,
“আমি পদত্যাগ করেছি। ব্যক্তিগত কারণ দেখিয়েছি। কোনো চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি। নতুন পর্ষদ গঠিত হবে। তাদের জন্য শুভ কামনা।”
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে দুদক চেয়ারম্যান বা অপর কমিশনারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নিয়োগের প্রেক্ষাপট
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশন-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে দুই কমিশনারও নিয়োগ পান।
দুদকের শীর্ষ পর্যায়ের এই আকস্মিক পদত্যাগের পর নতুন কমিশন গঠন নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলে বিস্তারিত জানানো হবে।


