রবিবার, মে ৩১, ২০২৬

দলীয় প্রভাব নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি : প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবন থেকে দেশের মানুষকে উদ্দেশ্য করে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে দলীয় প্রভাব বা রাজনৈতিক প্রভাব নয়, আইনের শাসনই চূড়ান্ত নিয়ম হবে।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ‘ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি ও দুঃশাসনে ভাঙাচোরা অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা আমাদের প্রধান অগ্রাধিকার।’

তিনি আরও বলেন, জুয়া এবং মাদকের বিস্তার আইনশৃঙ্খলার অবনতির মূল কারণ। তাই সরকার আইনশৃঙ্খলাবাহিনীর মাধ্যমে জুয়া ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি যোগ করেন, দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নীতি অনুযায়ী পরিচালিত হবে।

ব্যবসায়ীদের জন্য সরকারের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ক্ষুদ্র, মাঝারি বা বড় সব ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করেই সরকার পদক্ষেপ নেবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করার জন্য যে কোনো পরামর্শ বা অভিযোগ শুনতে আমরা প্রস্তুত।’

তিনি দেশের সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের প্রতি সততার আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না। এটি মহানবীর ন্যায়পরায়নতার আদর্শের প্রতিফলন।’

প্রধানমন্ত্রী সব নাগরিককে মনে করিয়ে দেন, ‘ক্রেতা, বিক্রেতা, গ্রহীতা—এই সরকার সবার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারের শক্তি।’

 

 

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ