শনিবার, জুলাই ১৮, ২০২৬

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত বেড়ে ৩২

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে যাত্রীবাহী একটি ট্রেনের ওপর নির্মাণাধীন প্রকল্পের ক্রেন ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে ব্যাংকক থেকে উত্তর-পূর্ব থাইল্যান্ডের দিকে যাত্রারত ট্রেনটির ওপর হঠাৎ একটি বড় ক্রেন ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয় এবং আরেকটি বগিতে আগুন ধরে যায়। এতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয় এবং অল্প সময়ের মধ্যেই হতাহতদের উদ্ধার করা সম্ভব হয়। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবিসি থাই সার্ভিসের খবরে বলা হয়েছে, নিহত ও আহতদের বেশিরভাগই শিক্ষার্থী ও শ্রমিক। থাই সরকারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ট্রেনটিতে অন্তত ১৯৫ জন যাত্রী ছিলেন।

যে ক্রেনটি ভেঙে পড়ে, সেটি থাইল্যান্ড ও চীনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি উচ্চ-গতির রেল প্রকল্পের নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছিল। কীভাবে ক্রেনটি ভেঙে পড়ল এবং এর পেছনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে রেলওয়ে গভর্নরকে তদন্তের নির্দেশ দিয়েছে থাই সরকার।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ