
অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় নির্বাচন কমিশন (ইসি) আজ বুধবার (১৯ নভেম্বর) ১২টি রাজনৈতিক দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে।
সংলাপের জন্য আমন্ত্রিতদের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন প্রধান দল। একই দিন নতুন দুটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)কেও বৈঠকে অংশগ্রহণের জন্য ডাকা হয়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সোমবার (১৭ নভেম্বর) এই তথ্য জানান। ইসি সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া, মনোনয়নপত্র দাখিল ও অন্যান্য নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করবে।
ইসি সূত্রে জানা যায়, সংলাপের মাধ্যমে দলগুলোকে নির্বাচনী পরিবেশ উন্নত করার পাশাপাশি সকল পক্ষের মতামত গ্রহণ করা হবে, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়।


