শনিবার, আগস্ট ২৯, ২০২৬

তুরস্ক-গ্রিসে  ভূমিকম্পে নিহত বেড়ে ২৬

পাঠক প্রিয়

তুরস্কে গ্রিসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ৮০০ জনের বেশি

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে তুরস্কের পশ্চিম উপকূলীয় অঞ্চলে ২৪ জনের প্রাণহানি ঘটে। অন্যদিকে গ্রিসের সামোস দ্বীপে একটি দেয়াল ধসে নিহত হয়েছে দুইজন।

ইজমিরের মেয়র সিএনএনকে জানিয়েছে, সেখানে ভূমিকম্পের ফলে ২০টি বিল্ডিং বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন ছবিতে দেখা গেছে, ধসে পড়া বিল্ডিংয়ের নিচে অনেক গাড়ি ভেঙ্গে-চুরমার অবস্থায় আছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারও উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ অব্যাহত রেখেছে। তুরস্কের ইজমির প্রদেশেই সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ৩০ লাখ লোকের বসবাস।

ধ্বংসস্তুপের নিচে এখনো কতজন আটকা আছে তা নিশ্চিত নয় বলে খবরে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তুপ থেকে এখন পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

গতকাল শক্তিশালী ভূমিকম্পের পর আঘাত হানে ‘ক্ষুদে-সুনামি’। এতে তুরস্কের বিভিন্ন রাস্তাঘাট প্লাবিত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে, তুরস্কের ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ ।

তবে তুরস্কের ডেইলি সাবাহ’র প্রতিবেদনে ভূমিকম্পের মাত্রা ৬.৬ বলা হয়েছে।

সূএ:ইত্তেফাক

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ