মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

তরুণদের কর্মসংস্থান: দেশের ভবিষ্যৎ রক্ষা করতে কাঠামোগত সংস্কার অপরিহার্য

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ঢাকা, ১৩ ডিসেম্বর – বেকারত্বের বৃদ্ধি, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীর সংখ্যা বৃদ্ধি এবং রাজনৈতিক সংস্কৃতিতে মবনির্ভর প্রবণতা দেশের জন্য উদ্বেগজনক সংকেত হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনা: তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে তারা এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের ৪.৩৬ শতাংশ বেকারত্বের হার সংখ্যাতাত্ত্বিকভাবে ভয়াবহ মনে হলেও এটি বাস্তব চিত্রের পূর্ণ প্রতিফলন নয়। তিনি বলেন, তরুণদের কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র পরিসংখ্যান নয়, কাঠামোগত সংস্কার, দক্ষতা উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।

সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, দেশের তরুণ সমাজই জুলাই-আগস্টের পরিবর্তনের মূল চালিকাশক্তি। কিন্তু জনসংখ্যার এক-তৃতীয়াংশ তরুণ হলেও শিক্ষিত বেকারত্ব বেড়ে গেছে এবং পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হয়নি।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, মবনির্ভর রাজনৈতিক সংস্কৃতি, জ্বালানি সংকট ও দক্ষ জনশক্তির অভাব শিল্প খাতের বড় চ্যালেঞ্জ। তিনি এলডিসি উত্তরণ নিয়ে অতিরিক্ত আত্মতুষ্টির সুযোগ নেই বলেও উল্লেখ করেন।

অর্থনীতিবিদ ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ বলেন, প্রবাসী আয় ও তৈরি পোশাক খাত অর্থনীতির চালিকাশক্তি হলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, ডিজিটাল বিভাজন কমিয়ে প্রযুক্তিনির্ভর খাত বিকশিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সায়েমা হক বিদিশা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামরুল আহসান শিক্ষিত বেকারত্ব ও দক্ষতার ঘাটতির দিকে নজর দেন। তারা বলেন, দক্ষতা থাকলে স্বল্প শিক্ষিত তরুণও ভালো আয় করতে সক্ষম।

সিপিবি ও গণঅধিকার পরিষদের প্রতিনিধি, রাষ্ট্রসংস্কার আন্দোলনের কো-অর্ডিনেটরসহ অন্যান্য বক্তারা তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ, সঠিক পরিকল্পনা, শিক্ষার উন্নয়ন এবং নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, প্রতিবছর সাত লাখ গ্র্যাজুয়েট শ্রমবাজারে প্রবেশ করলেও চাকরি পাচ্ছে মাত্র এক লাখ। এই পরিস্থিতিই তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ