মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেছে কলকাতা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৬ ডিসেম্বর: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বিমান চলাচলে তীব্র বিঘ্ন দেখা দিয়েছে। রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করে। এছাড়া রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও কুয়াশার কারণে কলকাতায় ডাইভার্ট করা হয়।

তাছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আসা দুটি ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, “ঘন কুয়াশার কারণে কুয়েত থেকে আগত একটি ফ্লাইট কলকাতা পাঠানো হয়েছে।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আজ সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা স্থায়ী হতে পারে। এতে সড়ক ও অভ্যন্তরীণ নৌ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতিও বৃদ্ধি পাবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ