শনিবার, আগস্ট ১৫, ২০২৬

ঢাকায় উৎপাদনশীলতা ও মানোন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

পাঠক প্রিয়

বাণিজ্য ডেস্ক

ঢাকায় উৎপাদনশীলতা বৃদ্ধি, গুণগত মান নিশ্চিতকরণ ও ডিজিটাল রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত হলো উৎপাদনশীলতা ও মানোন্নয়ন সম্মেলন। শনিবার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন খাতের ১৫০ জনের বেশি উদ্যোক্তা, পেশাজীবী ও গবেষক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেন, দেশের শিল্প ও সেবা খাতে মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার বিকাশে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ অপরিহার্য। উন্নত প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো গেলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় উৎপাদনশীলতা সংস্থার (এনপিও) মহাপরিচালক মো. নূরুল আলম এবং কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মমতাজ ভূঁইয়া। বক্তারা বলেন, উদ্ভাবনী ধারণা, মান ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশন—এ তিনটি ক্ষেত্র ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সম্মেলনে অংশগ্রহণকারীরা উৎপাদন প্রক্রিয়া উন্নয়ন, গুণগত মান নিয়ন্ত্রণ, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের সম্ভাবনা এবং শিল্প খাতের চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা করেন। আয়োজকদের মতে, এ ধরনের সম্মেলন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে সমসাময়িক জ্ঞান অর্জন এবং নেটওয়ার্কিং-এ সহায়তা করবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ