শনিবার, জুলাই ১৮, ২০২৬

ট্রাম্পের শুল্ক হুমকিতে রুশ তেল আমদানি কমাল ভারত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

তিন সপ্তাহে জামনগর রিফাইনারিতে ঢোকেনি কোনো রাশিয়ান তেল, জানুয়ারিতেও সরবরাহের সম্ভাবনা নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির মুখে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে ভারত। বিশ্বের বৃহত্তম তেল পরিশোধনাগার— ভারতের জামনগর রিফাইনারিতে গত তিন সপ্তাহে কোনো রুশ তেলের কার্গো প্রবেশ করেনি। চলতি জানুয়ারি মাসেও রাশিয়া থেকে কোনো অপরিশোধিত তেল পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

সোমবার দেওয়া এক বিবৃতিতে মুকেশ আম্বানির মালিকানাধীন প্রতিষ্ঠান রিলায়েন্স জানায়, সাম্প্রতিক সময়ে জামনগর রিফাইনারিতে রাশিয়ার কোনো তেল আসেনি এবং চলতি মাসে এমন কোনো চালান আসার প্রত্যাশাও নেই। রাশিয়ার তেলের কার্গো জামনগরের উদ্দেশে যাচ্ছে— সংবাদমাধ্যমে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে এই ব্যাখ্যা দেয় প্রতিষ্ঠানটি।

এর আগে, গত বছরের নভেম্বরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ঘোষণা দিয়েছিল, জামনগরের রফতানিমুখী বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) ইউনিটের জন্য তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে।

একসময় ভারতে রুশ তেলের সবচেয়ে বড় আমদানিকারক ছিল দুই বেসরকারি পরিশোধনকারী প্রতিষ্ঠান— রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি। তবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোসনেফটের উল্লেখযোগ্য মালিকানাধীন নায়ারা এনার্জির ওপর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের পর প্রতিষ্ঠানটি রাশিয়ার তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

ট্রাম্পের শুল্ক হুমকি

ভারতের রুশ তেল আমদানির বিষয়টি সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ ‘জরিমানা’ শুল্ক আরোপ করেন।

এরই ধারাবাহিকতায়, রিলায়েন্সের বিবৃতির মাত্র দুই দিন আগে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে এবং তাকে ‘খুশি করতে’ ভারত সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল আমদানি কমিয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখে, তবে খুব শিগগিরই আরও শুল্ক আরোপ করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের চাপ ও সম্ভাব্য বাণিজ্যিক ক্ষতির আশঙ্কায় ভারতীয় বেসরকারি পরিশোধনকারীরা এখন রুশ তেলের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে।

সূত্র: দ্য হিন্দু, রয়টার্স

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ