মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ভুল: বিবিসি চেয়ারম্যানের ক্ষমা প্রার্থনা

পাঠক প্রিয়

বিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান প্যানোরামা-এর সাম্প্রতিক এক পর্বে ট্রাম্পের একটি বক্তৃতার অংশ সম্পাদনা করে প্রচার করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর সংস্থাটি ভুল স্বীকার করে। এরপর গতকাল রোববার বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করেন।

চেয়ারম্যান সামির শাহ বলেন, “এই ঘটনায় আমরা গভীরভাবে অনুতপ্ত। এটি আমাদের সম্পাদকীয় মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা আমাদের দর্শকদের কাছে ক্ষমাপ্রার্থী।”

আজ ব্রিটিশ আইনপ্রণেতাদের কাছে লেখা এক চিঠিতে সামির শাহ লিখেছেন, ‘তথ্যচিত্রে সম্পাদনার কারণে ট্রাম্পের বক্তৃতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, এ কথা বিবিসি স্বীকার করে নিয়েছে। আমরা মনে করি, তা আরও সতর্কতার সঙ্গে সম্পাদনা করা উচিত ছিল।’

ঘটনাটির পর বিবিসি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ট্রাম্পের পক্ষ থেকে এই সম্পাদনাকে “ইচ্ছাকৃত বিভ্রান্তিকর প্রচেষ্টা” হিসেবে উল্লেখ করে আইনি পদক্ষেপের হুমকি দেওয়া হয়েছে।

ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়ে নতুন বিতর্কের সূচনা করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ