বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

ট্রাম্প ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নর্থ ক্যারোলাইনা, রকি মাউন্ট – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফ্লোরিডার মার-আ-লাগো প্রাসাদে ২০২২ সালে এফবিআইয়ের অভিযানের ক্ষতিপূরণ হিসেবে রাষ্ট্রীয় তহবিল থেকে তিনি ১০০ কোটি ডলার পাচ্ছেন। এই অর্থ তিনি জনহিতকর দাতব্য কাজে ব্যবহার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

গত শুক্রবার রকি মাউন্টে রিপাবলিকান পার্টির সমাবেশে ট্রাম্প বলেন, “ঠগের দল ২০২২ সালে আমার বাড়িতে অভিযান চালিয়েছিল, তার ক্ষতিপূরণ বাবদ আমি মামলা করেছিলাম। আদালত সম্প্রতি আমার পক্ষেই রায় দিয়েছে এবং শিগগিরই আমি এই অর্থ পাব। প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো অর্থ ছাড় হবে না।”

তিনি আরও বলেন, “কয়েকজন আমাকে বলেছেন এই অর্থ নিজের কাছে রাখার জন্য। কিন্তু আমি তা করব না। ক্ষতিপূরণের টাকা আমি জনহিতকর কাজে দান করব।”

উল্লেখ্য, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদে অভিযান চালানো হয় রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগে। অভিযানটি পরিচালিত হয়েছিল যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের নির্দেশে। ট্রাম্প এই অভিযানকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ