সোমবার, জুলাই ২৭, ২০২৬

টাঙ্গাইলে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

পাঠক প্রিয়

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে...

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষ্যে সকল বাহিনীর সম্মিলিত নির্বাচনী প্রস্তুতি অপরিহার্য। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আনসার ও ভিডিপি একমাত্র বাহিনী যারা নিয়মিত বাহিনীর সদস্য নন। তারা সাধারণ জীবনযাপন করেন এবং শুধুমাত্র রাষ্ট্রের প্রয়োজনে নিজ জীবন-জীবিকা থেকে বের হয়ে দেশের সেবায় নিয়োজিত হন। প্রথমবারের মতো প্রতিটি জেলায় এ ধরনের প্রস্তুতিমূলক আয়োজন করা হচ্ছে।”

মহাপরিচালক আরও জানান, “নির্বাচনে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হবে। প্রত্যেক ভোটকেন্দ্রে ২ থেকে ৩ জন আনসার সদস্যকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। নির্বাচনের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য সরাসরি অ্যাপসে জানালে মোবাইল ট্র্যাকিং ফোর্স দ্রুত সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, “সকল বাহিনীর মধ্যে ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা উপজেলা পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবে।”

সমাবেশে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালনে ১৩,৫০০-এরও বেশি আনসার সদস্য মোতায়েন থাকবেন

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ