শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

জুয়ায় হেরে আত্মহত্যা!

পাঠক প্রিয়

পরিবারের অভাব ঘুচাতে তিনি ডাব বিক্রি করতেন। পাশাপাশি ছিল খারাপ এক নেশা। জুয়ার নেশা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বাজি ধরে হেরে গিয়ে আত্মহত্যা করেছেন ১৯ বছর বয়সী সনু কুমার যাদব। টি-টোয়েন্টি লিগগুলো খেলার পাশাপাশি জুয়ারও আস্তানা। জুয়াড়িদের আনাগোনারও একটা বড় জায়গা এই লিগগুলো। এই জুয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক সংসার; সর্বস্বান্ত হচ্ছেন মানুষ; অনেকের জীবনও চলে যাচ্ছে। টি-টোয়েন্টি লিগগুলোর সবচেয়ে বড় সমালোচনা এটি।

সনু কুমার যাদব মাত্র তিন মাস আগে ভাগ্যের সন্ধানে ভাইয়ের সঙ্গে নিজের এলাকা ঝাড়খন্ড থেকে হায়দরাবাদ শহরে এসেছিলেন। ভাগ্য বদল করার জ্য একটু হয়তো বেশি তাড়াহুড়া ছিল সনুর। তাই হায়দরাবাদ এসেই আইপিএলে জুয়ায় জড়িয়ে যান। অতি লোভের ফল পেতেও তার দেরি হয়নি।গতকাল ৩ নভেম্বর আইপিএলে জুয়ায় সব খুইয়ে তিনি স্নানঘরের গ্রিলের সঙ্গে কাপড়ে ঝুলে আত্মহত্যা করেছেন। ভারতের সংবাদ সংস্থা এএনআইকে হায়দরাবাদের পাঞ্জাগুট্টা থানার পুলিশ পরিদর্শক এই তথ্য নিশ্চিত করেছেন।

সনু বন্ধুদের কাছ থেকে ধার নিয়েও জুয়ায় লাগান। কিন্তু সব টাকা খোয়ানোর শোক সহ্য করতে পারেননি। পুলিশ পরিদর্শক আরও বলেছেন, ‘সনু, সঞ্জয় যাদব ও মনোজ নামে তার দুই বন্ধুর সঙ্গে এক কক্ষে থাকতেন। আইপিএলের জুয়ায় তিনি জড়িয়ে গিয়েছিলেন, যেটির কারণে অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেই ক্ষতির চাপ সইতে না পেরে এই চরমতম পথটি বেছে নিয়েছেন তিনি। আত্মহত্যার সময় তার কক্ষের সঙ্গীরা কেউ ছিলেন না। সকালবেলা তাঁর কক্ষের সঙ্গীরা কাজে যাওয়ার পর সনু আত্মহত্যা করেন।’

ভারতের আইপিএল বলুন, বাংলাদেশের বিপিএল, পাকিস্তানের পিএসএল কিংবা অন্য যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই এই জুয়ার আসর চলতে থাকে। আইপিএল নিয়ে এখন যেমন বাংলাদেশে জুয়া চলছে, তেমনই বিপিএলের সময় ভারতে জুয়া চলে। ম্যাচের ফল তো বটেই, ওভারে কয়টি চার-ছক্কা কিংবা রান হবে বা উইকেট পড়বে- এসব নিয়েও বাজি ধরা হয়। ৪ দিন আগে কিশোরগঞ্জে আইপিএলকে ঘিরে এক জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ১৩ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সূ্এ:কালের কন্ঠ

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ