বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬

জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ ছিল মুক্তিযুদ্ধ: ধর্ম উপদেষ্টা

পাঠক প্রিয়

কক্সবাজার প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে একটি ন্যায্য সশস্ত্র প্রতিবাদ। আজ সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর ঝাপুয়ায় আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসার দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং ‘আল-ঈমান স্মারক-২’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ধর্ম উপদেষ্টা বলেন, মহান বিজয়ের ৫৪ বছর পেরিয়ে আমরা ৫৫ বছরে পা দিয়েছি। এই দীর্ঘ সময়ে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বড় ধরনের ব্যবধান রয়ে গেছে। অনেক অর্জন থাকলেও প্রত্যাশার তুলনায় তা পর্যাপ্ত নয়। তিনি বলেন, আমরা এখনও প্রকৃত অর্থে ভালো মানুষ হয়ে উঠতে পারিনি। চুরি, লুটতরাজ, দুর্নীতি, নারী নির্যাতনসহ দেশ ও সমাজবিরোধী কর্মকাণ্ড পরিহার করে চরিত্রবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ড. খালিদ হোসেন আরও বলেন, আমাদের আশপাশের ও সমসাময়িক সময়ে স্বাধীন হওয়া অনেক দেশ আজ উন্নয়নের শীর্ষে পৌঁছে গেছে। তাদের জিডিপি, মাথাপিছু আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঈর্ষণীয় অবস্থানে রয়েছে। অথচ আমাদের দেশে একশ্রেণির মানুষ দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি-গাড়ি করছে। এ ধরনের লোকদের তিনি দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করেন এবং এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, নারীরা যুগে যুগে সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে যুদ্ধের ময়দান—সব ক্ষেত্রেই তাদের অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধেও নারীদের ভূমিকা ছিল অসামান্য। তাই নারী শিক্ষার বিস্তারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদের ডীন ও আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ রশীদ জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের জামিয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রধান পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল হাশেম, সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান এবং মাদ্রাসার বোর্ড অব ডিরেক্টরসের সদস্য এখলাসুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদীঘিতে নির্মাণাধীন ইসলামিক মিশন সেন্টার পরিদর্শন করেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ