শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না

পাঠক প্রিয়

গাজীপুর প্রতিনিধি : সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম (পান্না)। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–১ থেকে মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এর সিনিয়র জেল সুপার আবু নূর মো. রেজা সাংবাদিকদের জানান, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর মামলার নথি নিম্ন আদালতে পৌঁছায়। পরে নিম্ন আদালত থেকে প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে বুধবার বিকেল ৫টার দিকে সাংবাদিক পান্নাকে মুক্তি দেওয়া হয়। পরে সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাঁকে কারাগার প্রাঙ্গণ থেকে নিয়ে যান।

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে যুক্ত ছিলেন। তাঁর মুক্তিকে স্বাগত জানিয়ে সহকর্মী সাংবাদিকেরা বলেন, একজন পেশাদার সংবাদকর্মীর প্রতি করা মামলা ছিল অযৌক্তিক ও উদ্বেগজনক। তাঁরা আশা প্রকাশ করেন, মঞ্জুরুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে এবং তিনি নির্দোষ প্রমাণিত হবেন।

কারাগার সূত্রে জানা যায়, জামিনের কাগজপত্র দুপুরে কারাগারে পৌঁছায়। নিয়মিত প্রক্রিয়া শেষে বিকেল ৫টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ