শনিবার, আগস্ট ২৯, ২০২৬

জাতীয় নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার

পাঠক প্রিয়

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশের মঙ্গলের জন্য জাতীয় নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গণভোট মূলত সংস্কারের বিষয়, আর এই সংস্কার জনগণের কল্যাণের জন্যই শুরু করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের আদালত প্রাঙ্গণে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “আমরা যে সংস্কার শুরু করেছি, তা দেশের মানুষের ভালোর জন্য। সামনে যে সরকারই আসুক, তারা যেন এই সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যায়—সেজন্যই ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজন।” তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন ও বুদ্ধিমান। তারা দেশের স্বার্থ বোঝেন এবং সংস্কারের গুরুত্ব উপলব্ধি করেন।

তবে সংস্কার যেন একপেশে না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “সংস্কার অবশ্যই ভারসাম্যপূর্ণ হতে হবে, যাতে তা সবার জন্য গ্রহণযোগ্য হয়।”

রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

এ ছাড়া অনুষ্ঠানে জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ