মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

জলবায়ু পরিবর্তন এখন মানবাধিকার ইস্যু: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

ঢাকা, ১৩ ডিসেম্বর – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলবায়ু সংকটের ক্ষেত্রে “ন্যায্যতা” আর যথেষ্ট নয়; এখন প্রয়োজন জলবায়ু সুবিচার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তা শুধুই পরিবেশগত নয়, এটি একটি মানবাধিকার ইস্যু

শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) এবং ২১টি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত Climate Justice Assembly-2025 সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের শুরুতে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও ঘোষণা দেন।

ফরিদা আখতার বলেন, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে জলবায়ু ফাইন্যান্স দেওয়া হলেও তা অধিকাংশ ক্ষেত্রেই ঋণ হিসেবে দেওয়া হচ্ছে, যা একটি স্পষ্ট অবিচার। তিনি প্রশ্ন তোলেন, “আমরা যে ক্ষতির শিকার, তা আমাদের দোষে নয়। সেই ক্ষতি পুষিয়ে নিতে আমাদের কেন ঋণ নিতে হবে?”

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর পরিবর্তন নয়, এটি একটি দুর্যোগ, যা শিল্পায়নকেন্দ্রিক উন্নয়ন ভাবনায় ত্বরান্বিত হয়েছে। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের মাত্র প্রায় ০.৪ শতাংশের জন্য দায়ী, কিন্তু ক্ষতিগ্রস্ত শীর্ষ দেশগুলোর তালিকায় অবস্থান করছে।

তিনি ‘নেট জিরো’ ও ‘নেচার বেইজড সল্যুশন’ শব্দগুলির ব্যবহারে সতর্কবার্তা দেন। বলেন, ‘নেট জিরো’ প্রকৃত অর্থে বিভ্রান্তিকর এবং প্রকৃত জিরো কার্বন বাস্তবায়নে কার্যকর নয়। এছাড়া, কর্পোরেট স্বার্থে ‘নেচার বেইজড সল্যুশন’ শব্দ ব্যবহৃত হলেও প্রকৃত অর্থে এটি প্রকৃতির সঙ্গে জনগণের দীর্ঘকালীন অভিজ্ঞতার সমাধানকে প্রতিফলিত করে না।

ফরিদা আখতার আরও বলেন, বাংলাদেশের হাওড়, বাওড়, ওয়েটল্যান্ড ও অন্যান্য জলাশয় প্রাকৃতিক সম্পদ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে মৎস্য উৎপাদন ও ইলিশসহ বিভিন্ন মাছের প্রাপ্যতায়। তিনি উল্লেখ করেন, বাজারে ইলিশের দাম বাড়লে আমরা প্রতিবাদ করি, কিন্তু জলবায়ু ও পরিবেশগত সংকটের কারণে মাছের চলাচলে যে বাধা সৃষ্টি হচ্ছে, সে বিষয়ে কমই আলোচনা হয়।

সম্মেলনের আহ্বায়ক এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আদিবাসী জনগোষ্ঠী ফোরামের সাধারণ সম্পাদক ও ধরা (DHORA)-এর সদস্য সঞ্জীব দ্রং। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেভেলপমেন্ট (APMDD)-এর সমন্বয়ক ও এশিয়ান এনার্জি নেটওয়ার্ক (AEN)-এর আহ্বায়ক লিডি নাকপিল। প্রতিক্রিয়া ব্যক্ত করেন ফ্রেন্ডস অব দ্য আর্থ (FOE) যুক্তরাজ্যের প্রধান নির্বাহী আসাদ রেহমান। সংহতি বক্তব্য রাখেন অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে এবং টারা ক্লাইমেট ফাউন্ডেশনের ডেপুটি রিজিওনাল প্রোগ্রাম ডিরেক্টর সাইনান হটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মেলন ও ধরা সদস্য সচিব শরীফ জামিল।

সম্মেলনে বাংলাদেশসহ আঞ্চলিক ও বৈশ্বিক ১৪টি দেশের পরিবেশবিদ, গবেষক, নীতিনির্ধারক ও সামাজিক আন্দোলনের নেতারা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ