বুধবার, জুলাই ৮, ২০২৬

ছবিসহ ভোটার তালিকা বাধ্যতামূলক: নির্বাচন কমিশনের পরিপত্র

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা বাধ্যতামূলকভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আজ শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে বর্তমানে প্রণীত ছবিসহ ভোটার তালিকাই ব্যবহার করতে হবে। নির্বাচনের দায়িত্বে থাকা সকল কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য এই তালিকা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সঠিক ভোটার শনাক্ত নিশ্চিত হয়।

অন্যদিকে প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং পোলিং এজেন্টদের জন্য ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করে নিজ উদ্যোগে মুদ্রণ করে ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে। তবে ভোট গ্রহণে তাদের সেই তালিকা ব্যবহার করার অনুমতি থাকবে না।

ইসি সূত্র জানায়, ছবিসহ তালিকা ব্যবহার বাধ্যতামূলক করার মাধ্যমে ভোটার পরিচয় যাচাই আরও নির্ভুল হবে এবং জাল ভোট প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ