শনিবার, আগস্ট ২২, ২০২৬

চট্টগ্রামে ‘চায়না রোড’: নীরব এলাকা এখন ব্যস্ততম সড়ক

পাঠক প্রিয়

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী টানেল সংযোগ সড়কের গা ঘেঁষে গড়ে ওঠা সমান্তরাল চার লেনের নতুন সড়ক এখন স্থানীয়দের কাছে পরিচিত ‘চায়না রোড’ নামে। কয়েক বছর আগেও বৈরাগ এলাকার এই পুরো জায়গাটিই ছিল নির্জন—মানুষের চলাচল ছিল নগণ্য। কিন্তু চায়না অর্থনৈতিক অঞ্চলের বিকাশ এবং টানেলকেন্দ্রিক নতুন যোগাযোগ ব্যবস্থার কারণে দ্রুত বদলে যায় এলাকার চিত্র।

পতেঙ্গা প্রান্ত থেকে কর্ণফুলী টানেল পার হয়ে আধা কিলোমিটার এগোলেই আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় দেখা মেলে সড়কটির। প্রতিদিন সকাল থেকেই রাত পর্যন্ত এখানে থাকে প্রচণ্ড ব্যস্ততা। ছোট-বড় পরিবহনের পাশাপাশি হেঁটে চলা মানুষও বেড়েছে কয়েক গুণ। নতুন শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আবাসনের প্রকল্প গড়ে ওঠায় সড়কটিকে কেন্দ্র করে জমেছে কর্মচাঞ্চল্য।

স্থানীয়রা বলছেন, আগে নির্জন এই এলাকায় বিকেল হলেই যে নীরবতা নেমে আসত, এখন সেখানে দিন-রাত সমান। টানেল ব্যবহারের হার বাড়ায় সড়কটি হয়ে উঠেছে আনোয়ারার অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধির সুবাদে এখানে জমির দামও কয়েক বছরে কয়েক গুণ বেড়ে গেছে।

এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রত্যাশা, পরিকল্পিতভাবে উন্নয়ন অব্যাহত থাকলে ‘চায়না রোড’ ভবিষ্যতে আনোয়ারা তথা পুরো কর্ণফুলী অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে রূপ নেবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ