শনিবার, জুলাই ১৮, ২০২৬

ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা, পূর্ণ নিয়ন্ত্রণে ইরাকি বাহিনী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরাকের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে মার্কিন সেনারা সরে গেছে। ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি তাদের নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দেশের সেনারাও অবস্থান করছিল। মার্কিন ও জোট সেনারা চলে যাওয়ার পর ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী।

শনিবার ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এর প্রতিশোধ হিসেবে একই বছর ইরান আইন আল-আসাদ বিমানঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলায় ঘাঁটিটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে সময় সেখানে অবস্থানরত বহু মার্কিন সেনা গুরুতর মানসিক আঘাতের শিকার হন বলে যুক্তরাষ্ট্র স্বীকার করেছিল।

২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে ধাপে ধাপে মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত একটি চুক্তি সই হয়। ওই চুক্তির অংশ হিসেবেই আইন আল-আসাদ ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে।

ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, বর্তমানে অল্প কয়েকজন মার্কিন সেনা এখনও সেখানে অবস্থান করছেন। তারা শুধুমাত্র কিছু লজিস্টিক ও প্রশাসনিক কাজ সম্পন্ন করার জন্য সাময়িকভাবে ঘাঁটিতে রয়েছেন। এসব কাজ শেষ হলে তারাও ইরাক ত্যাগ করবেন।

নিরাপত্তাজনিত কারণে সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সূচি ও সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ওই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র কবে থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শত শত মার্কিন সেনা আইন আল-আসাদ ঘাঁটি ছাড়বেন এবং ২০২৬ সালের মধ্যে ঘাঁটিটি পুরোপুরি খালি করার পরিকল্পনা রয়েছে।

সূত্র: রয়টার্স, ফক্স নিউজ, এবিসি নিউজ

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ