শনিবার, আগস্ট ২২, ২০২৬

গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে দুটি পেট্রলবোমা উদ্ধার

পাঠক প্রিয়

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে দুটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর আনুমানিক পাঁচটার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আজ ভোরে নিসর্গ রিসোর্টে পেট্রলবোমাসদৃশ দুটি বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তাঁরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাচের বোতল দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাইরে থেকে বোতলগুলো ভেতরে নিক্ষেপ করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, বোতল দুটির ভেতরে কেরোসিন–জাতীয় তরল পদার্থ ছিল। দুর্বৃত্তরা সেগুলো রিসোর্টে নিক্ষেপ করলেও বিস্ফোরিত হয়নি। ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আগে হামলার ঘটনায় করা মামলাটি এখনো তদন্তাধীন। সেই সঙ্গে সাম্প্রতিক হামলার ঘটনাটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

এর আগে ২৬ মে মধ্যরাতে নিসর্গ রিসোর্টের ভেতরে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। একপর্যায়ে আগুন ধরে গেলে তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলেন কর্তব্যরত আনসার সদস্যরা। ওই ঘটনায় রিসোর্টটির ডিউটি অফিসার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রায় পাঁচ মাস আগেও একই রিসোর্টে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ