শনিবার, জুলাই ১৮, ২০২৬

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে আমন্ত্রণ ট্রাম্পের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

যুদ্ধ-পরবর্তী গাজা তত্ত্বাবধানের জন্য গঠিত একটি আন্তর্জাতিক বোর্ডে যোগদানের জন্য কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি গ্রহণ করতে আগ্রহী বলে জানিয়েছেন কার্নির একজন জ্যেষ্ঠ সহকারী।

শনিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ওই সহকারী বলেন, প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে গাজা বিষয়ক তথাকথিত ‘শান্তি পর্ষদ’ (Board of Peace)–এর চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। তিনি ইতোমধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বোর্ডের সিনিয়র পদে নিয়োগ দিয়েছেন।

এ ছাড়া বোর্ডে অংশগ্রহণের জন্য মিশর, তুরস্ক ও আর্জেন্টিনার নেতাদের প্রতিও আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে।

গাজায় যুদ্ধ-পরবর্তী প্রশাসন ও পুনর্গঠন ব্যবস্থাপনায় এই বোর্ড কী ধরনের ভূমিকা রাখবে—তা এখনও স্পষ্ট নয়। আন্তর্জাতিক অঙ্গনে এই উদ্যোগ নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ