শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

খালেদা জিয়ার জানাজায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের ঢল নেমেছে। বেগম খালেদাকে শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সড়কে বিশাল ভিড় সৃষ্টি হয়েছে। অনেকেই বাস বা মাইক্রোবাস ভাড়া করে আসছেন, কেউবা দূরদূরান্ত থেকে পায়ে হেঁটেই জানাজার স্থলে পৌঁছাচ্ছেন।

মঙ্গলবার সকাল ৬টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়, যেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এরপর বেলা পৌনে ১২টার দিকে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মধ্য দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়।

জানাজার সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। বর্তমানে সেখানে কয়েক লাখ মানুষ জড়ো হয়েছেন এবং লোকসমাগ্রীর কারণে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউতে এখন লোকে লোকারণ্য, আর সবাই দেশনেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ