অনলাইন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন,
“নেত্রী বর্তমানে হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন। বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই।”
বিশেষজ্ঞ বোর্ডের পরামর্শ
মির্জা ফখরুল জানান, যুক্তরাষ্ট্র ও লন্ডনে অবস্থানরত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসকদের মতামতে জানা গেছে—
-
প্রয়োজনে খালেদা জিয়াকে নেওয়া লাগতে পারে,
-
তবে বর্তমান পরিস্থিতিতে তাঁকে সরানোর মতো স্থিতিশীল অবস্থা এখনো তৈরি হয়নি।
তিনি বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেয়ার সিদ্ধান্ত হতে পারে।”
দেশে উন্নত চিকিৎসা অব্যাহত
মহাসচিব আরও জানান, দেশের চিকিৎসকরাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পরিস্থিতি জটিল হওয়ায় প্রতিটি সিদ্ধান্তই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হচ্ছে।


