শনিবার, আগস্ট ২২, ২০২৬

কোটা আন্দোলনকারীদের ‘রিমেমবারিং দ্য হিরোস’ কর্মসূচি

পাঠক প্রিয়

বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত এবং আহতদের স্মরণে স্মৃতিচারণসহ নানা কর্মসূচি পালনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একটি কর্মসূচি ঘোষণা করেছেন। এদিকে সরকার বিভিন্ন দাতা সংস্থার সাথে একটি বৈঠক করবে।

আন্দোলন ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় সারাদেশে নিহত এবং আহতদের স্মরণে বৃহস্পতিবার ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচার, এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচির ডাক দেয় তারা।

এতে আন্দোলন ঘিরে নির্যাতন, শহীদ ও আহতদের নিয়ে স্মৃতিচারণ, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি এবং ডিজিটাল পোট্রের্ট তৈরির আহ্বান জানানো হয়েছে।

এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনেরও ডাক দিয়েছে এই প্ল্যাটফর্ম।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি নতুন কর্মসূচী পালণে সর্বাত্মক অংশ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এসময় অনলাইনে ও অফলাইনে #JulyMassacre এবং #RememberingOurHeroes হ্যাশট্যাগে শহীদদের স্মরণ এ কর্মসূচিতে যুক্ত করা হয়েছে।

এদিকে, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা ও নির্বিচারে গণগ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ‘নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ’র ব্যানারে কর্মসূচি ডাকা হয়েছে।

-BBC Bangla

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ