সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, ছয় ক্রু সদস্য উদ্ধার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

মধ্যপ্রাচ্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে কুয়েতে ঘটে যাওয়া এক সামরিক ঘটনাকে ঘিরে। কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী ভুলবশত তিনটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে United States Central Command (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ভূপাতিত তিনটি যুদ্ধবিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কুয়েত কর্তৃপক্ষও এ ঘটনার কথা স্বীকার করেছে এবং যৌথভাবে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এমন ভুল ঘটল এবং কোন পরিস্থিতিতে বিমানগুলোকে শত্রু লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে।

সেন্টকম জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। তবে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, সমন্বয় ও যোগাযোগ ব্যবস্থায় সামান্য ত্রুটিও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা হালনাগাদ করা হবে।

সূত্র: Al Jazeera, CNN

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ