রবিবার, মে ১৭, ২০২৬

কাঁচা আমের যত উপকারিতা, গরমে রাখে শরীর ঠান্ডা

পাঠক প্রিয়

রাষ্ট্র ও সমাজের গুণগত পরিবর্তনে জাতীয় ঐকমত্যে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

বাসস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায়। আর এই...

হরমুজ প্রণালী ইস্যুতে নতুন উত্তেজনা, জাতিসংঘ প্রস্তাব ঘিরে ইরানের কঠোর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-সমর্থিত জাতিসংঘের একটি প্রস্তাব ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ প্রস্তাবের প্রতিক্রিয়ায়...

লক্ষ্মীপুর-৪ আসনের এমপি বীথিকা বিনতে হোসাইনকে মন্ত্রিসভায় দেখতে চায় তৃণমূল

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট নারী নেত্রী বীথিকা বিনতে হোসাইন-কে আগামী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর...

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে খোলা থাকবে অফিস

অনলাইন ডেস্ক আসন্ন Eid al-Adha উপলক্ষে টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে...

শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল পুনঃখনন, ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন

অনলাইন ডেস্ক শনিবার (১৬ মে) একদিনের রাষ্ট্রীয় সফরে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ...

অনলাইন ডেস্ক

গরমের মৌসুমে কাঁচা আম শুধু স্বাদের জন্যই নয়, স্বাস্থ্য উপকারিতার কারণেও বেশ জনপ্রিয়। আমাদের দেশে আমকে ফলের রাজা বলা হয়। কাঁচা কিংবা পাকা—দুইভাবেই আম খাওয়া হলেও বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে পাকা আমের তুলনায় কাঁচা আমের গুণাগুণ আরও বেশি।

কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম, যা শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে প্রচণ্ড গরমে কাঁচা আম বা আমের শরবত শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। প্রতি ১০০ গ্রাম কাঁচা আমে প্রায় ৪৪ ক্যালরি, ৫৪ মিলিগ্রাম ভিটামিন সি এবং ২৭ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে।

ওজন কমাতে সহায়ক

যারা ওজন কমাতে চান, তাদের জন্য কাঁচা আম হতে পারে আদর্শ খাবার। পাকা আমের তুলনায় এতে চিনির পরিমাণ কম থাকায় শরীরে অতিরিক্ত ক্যালরি জমতে দেয় না। এছাড়া শরীরের চর্বি কমাতেও কাঁচা আম কার্যকর ভূমিকা রাখে বলে মনে করা হয়।

ক্ষত শুকাতে সাহায্য করে

শরীরের কোথাও কেটে গেলে কাঁচা আম খেলে ক্ষত দ্রুত শুকাতে সহায়তা করে বলে জানা যায়।

রক্ত সঞ্চালন বাড়ায়

কাঁচা আমে থাকা কপার মানবদেহে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখে।

গর্ভবতী মায়েদের জন্য উপকারী

গর্ভাবস্থায় কাঁচা আম খেলে মায়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও উপকৃত হয়।

ছোঁয়াচে রোগ প্রতিরোধে কার্যকর

কাঁচা আমে থাকা ভিটামিন এ ও ভিটামিন সি শরীরকে বিভিন্ন ছোঁয়াচে রোগ থেকে সুরক্ষা দিতে সহায়তা করে। এছাড়া চুল, দাঁত ও নখ ভালো রাখতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভিটামিন এ চোখের জন্য উপকারী।

স্বাস্থ্য সচেতনদের মতে, গরমের এই সময়ে নিয়মিত পরিমিত পরিমাণে কাঁচা আম খেলে শরীর সতেজ ও সুস্থ রাখা সহজ হতে পারে।

সূত্র: Fruits For Life

সর্বশেষ সংবাদ

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে...

যে কারণে আল্লামা রশিদ আহমদ গাংগুহিকে জুডিশিয়াল কিলিংয়ের বদলে মুক্তি দেওয়া হয়েছিল

সুফি সাগর সামস্ : ১৮৫৮ খ্রিস্টাব্দে মহারাণী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারত উপ-মহাদেশের শাসনতান্ত্রিক রীতি-নীতির আমূল পরিবর্তন করেন। তিনি সাম্রাজ্য বিস্তারের পরিবর্তে শিক্ষা-সংস্কৃতি ও...

মঙ্গলে খননের সময় রোভারে আটকে গেল ১৩ কেজির পাথর, নতুন অভিজ্ঞতায় নাসা

অনলাইন ডেস্ক মঙ্গলে অনুসন্ধান চালাতে গিয়ে বিরল এক সমস্যার মুখোমুখি হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর কিউরিওসিটি রোভার। খননের সময় একটি বড় পাথর রোভারের খননযন্ত্রে...

তিস্তার স্রোতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে...

“দেহে ১৪ সেজদা” : চিশতিয়া দর্শনের আধ্যাত্মিক ব্যাখ্যা নাকি প্রতীকী সাধনা?

চিশতিয়া তরিকার আধ্যাত্মিক সাধনায় বহু যুগ ধরে “দেহে ১৪ সেজদা” ধারণাটি বিশেষভাবে আলোচিত হয়ে আসছে। সুফি সাধকরা এটিকে কেবল বাহ্যিক নামাজের সেজদার মধ্যে সীমাবদ্ধ...

জনপ্রিয় সংবাদ