বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

কলকাতায় মেসি আগমনে বিশৃঙ্খলা: শুভশ্রীর ছবি নিয়ে বিতর্কে নেটিজেনরা ক্ষুব্ধ

পাঠক প্রিয়

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

শোবিজ ডেস্ক

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শনিবার অনুষ্ঠিত ‘G.O.A.T ইভেন্ট’-এ অংশগ্রহণ করতে আসা মেসিকে দেখার জন্য দর্শকরা উত্তেজনায় ভেসে উঠলেও, অনেকেই তাকে একনজর দেখার সুযোগ পাননি।

ঘটনার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির একটি ছবি পোস্ট হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। নেটিজেনদের একাংশ ছবি দেখে ক্ষোভ উগরে দেয়। এই বিষয়ে মুখ খুলেছেন শুভশ্রী নিজেই।

শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছেন, বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে তিনি এবং স্বামী কৌশিক গাঙ্গুলি মেসির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। নির্ধারিত সময়েই তারা মেসির হোটেলে পৌঁছান এবং সেখানে ছবি তোলেন। এরপর মেসির পিআর টিম তাদের স্টেডিয়ামে আসার জন্য অনুরোধ করে। তিনি জানিয়েছেন, ছবিগুলো প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছুটা দেরিতে পোস্ট হয়, যা দ্রুত ভাইরাল হয়ে বিতর্কের জন্ম দেয়।

শুভশ্রী বলেন, “আমাকে প্রোপাগান্ডা এবং অবজেক্ট বানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কেউ কি বলতে পারবেন যে, আমার ছবি তোলার জন্যই আপনারা মেসিকে দেখতে পাননি?”

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি অভিযোগ করেছেন যে, এসব মন্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।

প্রসঙ্গত, মেসি নির্ধারিত সময়ে যুবভারতী স্টেডিয়ামে পৌঁছালেও আয়োজক ও অন্যান্যদের ভিড়ে এবং ছবি তোলার ব্যবস্থার কারণে দর্শকরা তাকে দেখতে পাননি। ফলে মাঠে কিছু দর্শক ক্ষোভ প্রকাশ করে বোতল ছুঁড়ে, চেয়ার-ব্যারিকেড ভাঙে এবং পোস্টার পুড়িয়ে ক্ষোভ উগড়ে দেয়।

এ ঘটনায় স্টেডিয়াম এবং সামাজিক মাধ্যমে তোলপাড় তৈরি হয়েছে, যা ফুটবলপ্রেমী এবং নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ