রবিবার, জুলাই ২৬, ২০২৬

করোনা নিষ্ক্রিয়কারী এন্টিবডি আবিষ্কারের দাবি

পাঠক প্রিয়

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই...

ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা একটি এন্টিবডি আবষ্কিার করেছেন। এই এন্টিবডি করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। বিজ্ঞানীরা বলেছেন, তারা ক্ষুদ্রতম অণুজীবের অনুকে (স্মলেস্ট বায়োলজিক্যাল মলিকিউল বা এসবিএম) আলাদা করেছেন। এই এসবিএম করোনা ভাইরাসের রোগ সৃষ্টিকারী ভাইরাসকে পুরোপুরি এবং সুনির্দিষ্টভাবে নিষ্ক্রিয় করে দিতে পারে। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট।

এতে বলা হয়, একটি পূর্ণাঙ্গ আকৃতির এন্টিবডির চেয়ে ১০ গুণ ক্ষুদ্র নতুন এই এন্টিবডি। এটা এবি৮ নামের একটি ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হচ্ছে। সোমবার গবেষণাধর্মী জার্নাল ‘সেল’-এ এ তথ্য প্রকাশিত হয়েছে।

তাদের দাবি যদি সত্যি হয় তাহলে এটা হতে পারে ভয়াবহ করোনা সার্স-কোভ-২ বা কোভিড-১৯ চিকিৎসায় কার্যকর একটি ওষুধ। রিপোর্ট অনুযায়ী, এ ওষুধের পরীক্ষা করা হয়েছে ইঁদুর ও হ্যামস্টার জাতীয় প্রাণীর ওপর। তাতে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে এই ওষুধ। তবে তা এখনও মানুষের কোষের ওপর প্রয়োগ করা হয়নি। ধারণা করা হয়, এটা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করবে না মানুষের শরীরে।

এ বিষয়ে লেখা প্রবন্ধে পিটার্সবার্গ এবং ইউপিএমসির ডিভিশন অব ইনফেকশাস ডিজিজেসের প্রধান ও সহলেখক জন মেলোর বলেছেন, এবি৮ শুধু কোভিড-১৯ চিকিৎসার থেরাপিতেই কার্যকর এমন নয়। একই সঙ্গে মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে প্রতিরক্ষায়ও ব্যবহৃত হতে পারে। তিনি বলেছেন, অপেক্ষাকৃত বড় আকারের এন্টিবডি কাজ করেছে অন্যান্য সংক্রামক ব্যাধির বিরুদ্ধে। এতে আমাদের মাঝে আশার আলো দেখা দিয়েছে যে, এই ওষুধ করোনা চিকিৎসায় কার্যকর ফল দিতে পারে। সুরক্ষা দেবে তাদেরকে, যাদের কখনো করোনা ভাইরাস সংক্রমণ হয়নি। এই গবেষণাকর্মের সহ লেখক পিটার্সবার্গের সিয়াঙলেই লিউ। কিভাবে এই ওষুধ প্রয়োগ করা যায় তা নিয়েও ভাবছেন বিজ্ঞানীরা। তারা মনে করছেন ইনহেলার পদ্ধতিতে, আবার আইভি পদ্ধতির পরিবর্তে সুপারফিসিয়াল ইনজেকশন পদ্ধতিও ব্যবহার করা হতে পারে।

এই রিপোর্টের প্রেক্ষাপটে ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ সেন্টার ফর বায়োডিফেন্স এন্ড ইমার্জিং ডিজিজেস এন্ড গ্যালভেস্টন ন্যাশনাল ল্যাবরেটরি পরীক্ষা করেছে এবি৮ ওষুধটি। তারা তাতে তারা দেখতে পেয়েছেন সাধারণ চিকিৎসার চেয়ে এই ওষুধ ১০ গুণ সংক্রমণ কমায়

সুএ:মানবজমিন

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ