বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

করোনাই বড় মহামারি নয়, সামনে আরও ভয়াবহ মহামারি আসতে পারে : ডব্লিউএইচও

পাঠক প্রিয়

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

করোনাভাইরাস মহামারি খুবই মারাত্মক আকার নিয়েছে। বিশ্বজুড়ে ফেলেছে বিধ্বংসী প্রভাব। এমন প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, চলমান করোনাই বড় মহামারি নয়, সামনে আরও ভয়াবহ মহামারি আসতে পারে। সে জন্য বিশ্বের প্রস্তুতি নেওয়া দরকার। আর চলমান করোনার সঙ্গে বিশ্বকে বাঁচতে শিখতে হবে।

গতকাল সোমবার করোনা নিয়ে ডব্লিউএইচও বছরের শেষ মিডিয়া ব্রিফিংয়ে এই সতর্কতার কথা বলে। বার্তা সংস্থা এএফপি ও দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।

ব্রিফিংয়ে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড হেইম্যান বলেন, টিকা আসার পরও করোনার নিয়তি হলো স্থানীয় রোগে পরিণত হওয়া।

করোনা প্রসঙ্গে ডব্লিউএইচওর জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান বলেন, এটা সতর্কবার্তা।

মাইকেল রায়ান বলেন, এই মহামারি খুবই মারাত্মক। এটি অত্যন্ত দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এটা এই গ্রহের প্রতিটি কোণ প্রভাবিত করেছে। কিন্তু এটা অবশ্যই বড় মহামারি নয়।

করোনার চেয়েও বড় ও মারাত্মক মহামারি ভবিষ্যতে আসতে পারে বলে সতর্ক করেন মাইকেল রায়ান। আর এ জন্য বিশ্বের গুরুত্বের সঙ্গে প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনার উৎপত্তি হয়। করোনাভাইরাস সম্পর্কে প্রথম তথ্য পাওয়ার বছর পূর্তি উপলক্ষে এই মিডিয়া ব্রিফিং করে ডব্লিউএইচও।

ইতিমধ্যে বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ১৬ লাখ ছাড়িয়েছে। করোনায় সংক্রমিত হয়ে ১৭ লাখ ৮১ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

ডব্লিউএইচওর জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রুস এলওয়ার্ডও পরবর্তী মহামারি নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেন। তিনি বলেন, বর্তমান মহামারিকে বাগে আনার প্রস্তুতি এখন পর্যন্ত বিশ্ববাসীর নেই। আর পরের মহামারির জন্য প্রস্তুতির কথা তো বাদই রইল।

তবে ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কথায় ছিল আশাবাদ। তিনি বলেন, ভবিষ্যতের হুমকি মোকাবিলায় বিশ্বকে আরও প্রস্তুত হতে করোনা মহামারি সাহায্য করেছে।
তা সত্ত্বেও ডব্লিউএইচওর প্রধান বলেন, ভবিষ্যতের জন্য গুরুত্বের সঙ্গে প্রস্তুতির এখনই সময়।

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ