শনিবার, জুলাই ১৮, ২০২৬

করাচি বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অন্তত ২০টি কনটেইনার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

পাকিস্তানের করাচি বন্দর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে করাচি ইন্টারন্যাশনাল কনটেইনার টার্মিনালের (কেআইসিটি) ওয়েস্ট হোয়ার্ফ এলাকায় এ আগুন লাগে। অগ্নিকাণ্ডে অন্তত ২০টি কনটেইনার সম্পূর্ণ পুড়ে গেছে। তবে জুমার নামাজের সময় শ্রমিকরা কর্মস্থলে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদমাধ্যম ডন–এর খবরে বলা হয়, দক্ষিণ করাচির ডিআইজি সৈয়দ আসাদ রাজা জানান, একটি কনটেইনারে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল আগুন নেভানোর কাজে যোগ দেয়।

সরকারি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসান উল হাসিব খান জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে ওয়েস্ট হোয়ার্ফের গেট-২০ এলাকায় একটি কনটেইনারে আগুন লাগার খবর পাওয়া যায়। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আগুন পাশের আরেকটি কনটেইনারে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।

রেসকিউ ১১২২-এর তথ্যমতে, প্রাথমিকভাবে একটি কনটেইনারে থাকা বৈদ্যুতিক সামগ্রী, ড্রাই কেমিক্যাল ও লিথিয়াম ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ব্যাটারি, কাপড় ও অন্যান্য পণ্যবোঝাই আরও ১৯টি কনটেইনারে ছড়িয়ে পড়ে। এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

হাসান উল হাসিব খান বলেন, লিথিয়াম ব্যাটারিজনিত আগুন নেভানো অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, কারণ এ ধরনের আগুনে পানি কার্যকর নয়; বিশেষ ধরনের ফায়ার পাউডার প্রয়োজন হয়।

আগুন নিয়ন্ত্রণে করাচি ওয়াটার অ্যান্ড স্যুয়ারেজ করপোরেশন পানি সরবরাহ করে। রেসকিউ সার্ভিস, করাচি মেট্রোপলিটন করপোরেশন, করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) ও পাকিস্তান নৌবাহিনীর মোট ২০টি ফায়ার টেন্ডার যৌথভাবে কাজ করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে আগুনের কারণ নিয়ে ভিন্ন মত রয়েছে। ডিআইজি সৈয়দ আসাদ রাজা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাপড়ভর্তি একটি কনটেইনারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের কনটেইনারে ছড়িয়ে পড়ে। বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও পরে ঠাণ্ডা করার কাজ চলতে থাকে।

করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) জানিয়েছে, দ্রুত ও সমন্বিত জরুরি ব্যবস্থার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তারা সংশ্লিষ্ট সব সংস্থার পেশাদারিত্ব ও সমন্বয়ের প্রশংসা করেছে।

উল্লেখ্য, এর আগেও করাচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২০ সালে কেয়ামারির একটি তেল টার্মিনালে অগ্নিকাণ্ডে দুইজন নিহত এবং তিনজন আহত হন।

সূত্র: ডন

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ