শনিবার, আগস্ট ২২, ২০২৬

কয়েক দফায় ভূমিকম্প আতঙ্কের মধ্যেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দেশে গত দুই দিন ধরে কয়েক দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এসব ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। ভবন থেকে আতঙ্কে দৌড়ে বের হওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে হুড়োহুড়ি, যানচলাচলে বিঘ্ন—সব মিলিয়ে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

এরই মধ্যে এবার এসেছে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। শনিবার (২২ নভেম্বর) বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ঘূর্ণিঝড় আশঙ্কার বিষয়ে সতর্ক করেন।

তিনি জানান, চলমান আবহাওয়াগত পরিস্থিতির কারণে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ক্ষেত্রে উপকূলীয় এলাকায় সতর্কতা জোরদার করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক ভূমিকম্পগুলোর বিষয়ে নজরদারি বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করার পরামর্শও দেন গবেষক।

গত দুই দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরপর বেশ কয়েকটি ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞরা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির ব্যাপারে সতর্ক করছেন। ভূমিকম্পের পর এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা যোগ হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়—দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময়ই সতর্কতা এবং প্রস্তুতি সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। তারা সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ