বুধবার, জুলাই ৮, ২০২৬

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্বের সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্ষমতা আরও বাড়িয়ে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) আয়োজিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (ইবিআর) ৩৮তম বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রেজিমেন্টের কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে মতবিনিময়ের সময় সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা ও সার্বিক অগ্রগতিসহ নানা বিষয়ে আলোচনা করেন।

সম্মেলনের শুরুতে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ইবিআরসিতে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে সেনাসদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, ২৪ পদাতিক ডিভিশন, সব পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, বিভিন্ন ইউনিটের অধিনায়ক, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ