শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

ওসমান হাদি হত্যাকাণ্ড: মূল আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে র‍্যাব

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার না করা পর্যন্ত র‍্যাব সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পরপরই র‍্যাবের সব ধরনের প্রক্রিয়া ও সক্ষমতা কাজে লাগিয়ে দিনরাত ২৪ ঘণ্টা তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। “১২ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে আমরা এই ঘটনায় জড়িত ৮ জন আসামিকে গ্রেফতার করেছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করেছি,” বলেন তিনি।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তবে প্রধান লক্ষ্য হচ্ছে মূল আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করা। “তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে এবং আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব,” যোগ করেন তিনি।

ফয়সাল ও আলমগীর দেশের বাইরে পালিয়ে গেছেন কি না—এমন প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি জানান, প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। “তাদের অবস্থান শনাক্ত করা গেলে গ্রেফতার নিশ্চিত করা হবে। কোনো আসামি দেশের বাইরে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া রয়েছে। একাধিক উপায় আছে,” বলেন তিনি।

তিনি জানান, আসামিদের অবস্থান শনাক্ত করা গেলে আইনি ও কূটনৈতিক সব ধরনের প্রক্রিয়া প্রয়োগ করে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ