সোমবার, আগস্ট ১০, ২০২৬

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা: শীত-পোশাকেই বাড়তি ভিড়

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের খোলা প্রাঙ্গণে পঞ্চমবারের মতো শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিবারের মতো এবারও মেলায় পাওয়া যাচ্ছে পরিধেয় পোশাক-আশাক থেকে শুরু করে প্রতিদিনের গৃহস্থালি অনুষঙ্গ—সবই। তবে শীতের দাপট বাড়ায় দর্শনার্থীদের নজর বেশি শীত–সম্পর্কিত পণ্যের দিকে।

মেলায় ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানে জুতা, শাল, মাফলার–এসব শীতবস্ত্রের ভিড়। দর্শনার্থীদেরও আগ্রহ বেশি এসব পণ্যে। মাফলার মিলছে ২ হাজার টাকায়। কাশ্মীরি শালের দাম শুরু ২ হাজার থেকে, মান ও ডিজাইনভেদে তা পৌঁছাচ্ছে ৩ লাখ টাকা পর্যন্ত। জুতার দাম ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকার মধ্যে। এ ছাড়া শীত তাড়ানোর কমফোর্টার পাওয়া যাচ্ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, শীত এগোতে না এগোতেই শীতবস্ত্র কেনাকাটা শুরু হয়েছে। দাম তুলনামূলক স্থিতিশীল থাকায় ক্রেতাদের ভিড়ও বাড়ছে। মেলা কর্তৃপক্ষের প্রত্যাশা, সপ্তাহান্তে ভিড় আরও বাড়বে এবং বিক্রি বাড়বে শীত–পোশাককে ঘিরেই।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ