বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

এনসিসি ব্যাংকের নতুন উদ্যোগ ‘নিওএক্স অ্যাকাউন্ট’: ডিজিটাল ও পরিবেশবান্ধব সঞ্চয়ী সেবা

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

ঢাকা, ২৯ মার্চ ২০২৬: ‘গো ডিজিটাল, গো গ্রিন’ স্লোগানকে সামনে রেখে এনসিসি ব্যাংক পিএলসি তাদের রিটেইল ব্যাংকিং পোর্টফোলিওর আওতায় নতুন সম্পূর্ণ ডিজিটাল ও পরিবেশবান্ধব সঞ্চয়ী হিসাব ‘এনসিসি নিওএক্স অ্যাকাউন্ট’ চালু করেছে। টেকসই ব্যাংকিংকে উৎসাহিত করা এবং গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

নতুন এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা শতভাগ অনলাইনে অ্যাকাউন্ট খোলার সুবিধা, ই-কেওয়াইসি সম্পন্ন করার সুযোগ এবং রিসাইকেলযোগ্য ডেবিট কার্ড ব্যবহারের সুবিধা পাবেন। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হিসাবের মাধ্যমে জমাকৃত অর্থ নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই কৃষিসহ বিভিন্ন সবুজ প্রকল্পে বিনিয়োগ করা হবে।

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাকাউন্টটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদারসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং রিটেইল ব্যাংকিং ইউনিট হেড এস. এম. তানভীর হাসান।

চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে এগিয়ে নিতে এনসিসি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে, ‘নিওএক্স সেভিংস অ্যাকাউন্ট’ গ্রাহকদের সবুজ অর্থায়নে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে, পাশাপাশি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধাও নিশ্চিত করবে।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এই উদ্যোগ ব্যাংকের ডিজিটাল রূপান্তর এবং টেকসই ব্যাংকিং কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি গ্রাহকদের উন্নত ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করবে।

নতুন এই অ্যাকাউন্টে গ্রাহকরা প্রতিযোগিতামূলক সুদের হার, বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং ও এসএমএস অ্যালার্ট সুবিধা পাবেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। পাশাপাশি গ্রিন ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের স্বীকৃতিও পাবেন গ্রাহকরা।

এনসিসি ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগ দেশের ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তর ও টেকসই অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ