বুধবার, আগস্ট ১২, ২০২৬

উজ্জ্বল ও সতেজ ত্বকের জন্য ৭টি কার্যকর প্রাকৃতিক টিপস

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

উজ্জ্বল ও সতেজ ত্বক কে না চায়! সুন্দর ত্বকের জন্য দামি প্রসাধনী নয়, বরং সঠিক যত্ন ও স্বাস্থ্যকর অভ্যাসই সবচেয়ে কার্যকর। নিয়মিত কিছু সহজ প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করলে মাত্র এক সপ্তাহেই ত্বকে দেখা দিতে পারে দৃশ্যমান পরিবর্তন।

অনেকের মনে প্রশ্ন থাকে, ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখার জন্য কী করা উচিত? বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর। চলুন জেনে নেওয়া যাক সেই ৭টি সহজ টিপস—

১. ক্লিনজার ও টোনার ব্যবহার করুন
প্রতিদিন সকালে ও রাতে ভালো মানের ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। এতে ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর হয়। ক্লিনজিংয়ের পর টোনার ব্যবহার করলে ত্বক আরও সতেজ থাকে এবং ছিদ্রে জমে থাকা ধুলো-ময়লা দূর হয়।

২. রাতে মুখ ধোয়ার অভ্যাস গড়ে তুলুন
সারাদিনের ধুলোবালি, ঘাম ও তেল ত্বকের ক্ষতি করে। তাই ঘুমানোর আগে অবশ্যই মুখ ভালোভাবে ধুয়ে নিন। এটি ত্বককে বিশ্রাম নিতে সাহায্য করে।

৩. মেকআপ রিমুভার ব্যবহার করুন
মেকআপ নিয়ে ঘুমালে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে ব্রণ ও দাগের সমস্যা বাড়তে পারে। তাই মুখ ধোয়ার আগে অবশ্যই মেকআপ রিমুভার ব্যবহার করা জরুরি।

৪. ফলের রস ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খান
ত্বকের উজ্জ্বলতার জন্য খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমলা, লেবু, পেয়ারা ও স্ট্রবেরির মতো ভিটামিন-সি সমৃদ্ধ ফল ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে।

৫. কুসুম গরম পানির ভাব নিন
সপ্তাহে ১-২ বার মুখে কুসুম গরম পানির ভাব নিলে ত্বকের বন্ধ ছিদ্র খুলে যায় এবং ভেতরের ময়লা বের হয়ে আসে। ভাপ নেওয়ার পর গোলাপ জল ব্যবহার করলে ত্বক আরও সতেজ হয়।

৬. প্রাকৃতিক ফেস প্যাক ব্যবহার করুন
চন্দন, নিম বা ফলের ফেস প্যাক ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে। সন্ধ্যা বা রাতে ২০-৩০ মিনিট ফেস প্যাক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

৭. পর্যাপ্ত পানি পান করুন
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করা জরুরি। এতে ত্বক থাকে টানটান ও প্রাণবন্ত।

ত্বকের যত্নে নিয়মিত এই সহজ অভ্যাসগুলো অনুসরণ করলে মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনি নিজেই তফাৎ লক্ষ্য করতে পারবেন।

সূত্র: আনন্দবাজার

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ