শুক্রবার, জুন ২৬, ২০২৬

ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

পাঠক প্রিয়

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর-এর আনন্দের মধ্যেই দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিশ্লেষকরা। সম্ভাব্য ঈদের দিন শনিবার সারা দেশে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার (দুপুর) এক পূর্বাভাসে জানান, ঈদের দিন সকাল ও সন্ধ্যায় দুই দফায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চল এ ঝড়ের আওতায় পড়তে পারে।

তিনি বলেন, ঈদের আগের দিন মধ্যরাতের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে ঝড়টি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবেশ করতে পারে। প্রথমে রাজশাহী ও রংপুর বিভাগে আঘাত হেনে তা ধীরে ধীরে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, সাধারণত রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর ও রাজশাহী অঞ্চলে, সকাল ৬টা থেকে ১০টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকায় এবং সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে কালবৈশাখী ঝড় অতিক্রম করে। সে হিসেবে ঈদের দিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঢাকায় ঝড় আঘাত হানতে পারে।

তবে নির্দিষ্ট সময় ও তীব্রতা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সরকারি সংস্থা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময়ে তাপমাত্রা সাময়িকভাবে কমলেও পরবর্তীতে আবার বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ঈদের সময় ভ্রমণ ও খোলা স্থানে অবস্থানের ক্ষেত্রে বজ্রপাত ও ঝড় থেকে নিরাপদ থাকতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ জরুরি।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ