রবিবার, আগস্ট ৯, ২০২৬

ঈদে ভিন্ন স্বাদের তিন নাটক নিয়ে আসছেন ইশতিয়াক আহমেদ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছোট পর্দায় তিনটি ভিন্নধর্মী নাটক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ। গল্প, উপন্যাস ও গান লেখার পাশাপাশি নাটক-টেলিফিল্ম নির্মাণেও ইতোমধ্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।

ঈদের জন্য নির্মিত তার তিনটি নাটক হলো—‘নীল দেয়ালের ঘর’, ‘রাজ্জাক-শাবানা’ এবং ‘অযোগ্য’। তিনটি নাটকেই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মানুষের সম্পর্ক, স্বপ্ন ও জীবনের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।

এর মধ্যে ‘নীল দেয়ালের ঘর’ নাটকটি নতুন দাম্পত্য জীবন এবং সীমিত সামর্থ্যের মধ্যে স্বপ্ন দেখার গল্প নিয়ে নির্মিত। এতে অভিনয় করেছেন পার্থ শেখ, সুমনা সায়মা ও ইমেল হক। নাটকটি ঈদের ষষ্ঠ দিনে এনটিভি-তে প্রচারিত হবে।

অন্যদিকে ‘রাজ্জাক-শাবানা’ নাটকে ভিন্ন সামাজিক প্রেক্ষাপটের দুই মানুষের সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন আকাশ রহমান, সারিকা সাবাহ, সাদ সালামি নাওভি ও আফফান মিতুল। নাটকটি প্রচার করবে এ টিভি ইউএস

তৃতীয় নাটক ‘অযোগ্য’ প্রেম ও জীবনের বাস্তব টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত। এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানজিকা আমিন ও সরকার রওনক রিপন। নাটকটি প্রচারিত হবে সাউন্ডএক্স এন্টারটেইনমেন্ট-এ।

নির্মাতা ইশতিয়াক আহমেদ বলেন, “এই তিনটি গল্পই আমাদের আশপাশের মানুষ ও বাস্তবতা থেকে নেওয়া। দর্শক যেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান—সেই চেষ্টা করেছি। এখন দর্শকদের ভালো লাগাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ঈদ উপলক্ষে বৈচিত্র্যময় এই তিন নাটক দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ