শনিবার, মে ২, ২০২৬

ঈদুল ফিতর পর্যন্ত সারাদেশে স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত

পাঠক প্রিয়

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে ঈদুল ফিতর পর্যন্ত সারাদেশে স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। জুয়েলারি সমিতির নেতাদের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কোনো মার্কেট কমিটি যদি সীমিত পরিসরেও কোনো জুয়েলারি দোকান খোলে, তবে তার দায়ভার উক্ত জুয়েলার্স মালিককেই বহন করতে হবে। এ সংক্রান্ত কোনো জটিলতার জন্য বাজুস দায়ভার নেবে না।
এছাড়া বিজ্ঞপ্তিতে প্রাচীন ও সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে ক্ষুদ্র, মাঝারি, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণশিল্পীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।

এদিকে রাজধানীর দুটি বৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স খুলবে না বলে গতকাল জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এরপরই দোকান খোলা নিয়ে কিছু মতবিরোধ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ