রবিবার, আগস্ট ৩০, ২০২৬

ইসিতে আপিল শুনানি চলছে, বৈধ ঘোষণা ২৩ জনের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর নির্বাচন কমিশনে (ইসি) চতুর্থ দিনের মতো শুনানি চলছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত ২৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সকাল ১০টায় শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন আপিল শুনানি গ্রহণ করে। শুনানি শেষে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এদিন জাতীয় পার্টিসহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। স্মারকলিপি প্রদান উপলক্ষে দুপুরে আগারগাঁও থেকে ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি পালন করে সংগঠনটি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার মোট ৭০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত তিন দিনে আপিল শুনানি শেষে ১৫০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সারাদেশে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন। ধারাবাহিকভাবে এসব আপিলের শুনানি কার্যক্রম পরিচালনা করছে কমিশন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ