শনিবার, আগস্ট ২৯, ২০২৬

ইসি চাপমুক্ত, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছে : কমিশনার আনোয়ারুল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, বড় দল–ছোট দল বলে কিছু নেই। নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই নির্বাচন কমিশনের কাছে সমান। রাজনৈতিক দলগুলো নিয়মিত ইসিতে এসে তাদের অভিযোগ ও পরামর্শ জানাচ্ছে, যা কমিশনের কাজকে আরও সমৃদ্ধ করছে। ছোটখাটো সমস্যাগুলোর সমাধান ইতোমধ্যে করা হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি কমিশনকে। তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপিল শুনানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুনানিতে প্রার্থীদের অংশগ্রহণ ও উপস্থাপন দেখে মনে হয়েছে, একটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। প্রার্থীরা যেভাবে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে কমিশন আশাবাদী।

নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, একটি কমিশনের সাধারণত একবারই জাতীয় নির্বাচন পরিচালনার সুযোগ থাকে। আগের কোনো নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসার সুযোগ থাকে না। তবু কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো ধরনের চাপে নেই। সবাই ভালো নির্বাচন চায়, কমিশনও সেটাই চায়।

তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য। সে লক্ষ্যেই কমিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ