বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপের উদ্বোধন

পাঠক প্রিয়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ডিজিটাল প্লাটফর্ম ‘সেলফিন’ অ্যাপ ৩০ নভেম্বর ২০২০, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডাইরেক্টর ডাঃ তানভীর আহমেদ। ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনির“ল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফার“ক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী ও মোঃ মোশাররফ হোসাইন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালউদ্দীন। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ অনুষ্ঠানে
ভার্চুয়্যাল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন। ‘ব্যাংকিং অ্যান্ড বেয়ন্ড’ এই শ্লোগানের নতুন এই অ্যাপে ব্যাংকিংসহ অন্যান্য সকল আর্থিক সেবা রয়েছে। ইনস্ট্যান্ট ভিসা কার্ড, ব্রাঞ্চ ছাড়াই ই-কেওয়াইসি ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ইএফটি এবং এনপিএসবির মাধ্যমে অন্য ব্যাংকে/কার্ডে সরাসরি ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, রিকোয়েস্ট মানি, ই-কমার্স/মার্চেন্ট পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, টিকেটিং এবং ভিসা ডিরেক্ট এর মাধ্যমে রেমিট্যান্স গ্রহণসহ অন্যান্য ব্যাংকিং সেবা সেলফিনের মাধ্যমে পাওয়া যায়। এছাড়াও এই অ্যাপে ইসলামী ব্যাংকের যেকোন কার্ড, অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট
‘এমক্যাশ’ যুক্ত করা, যেকোন ভিসা অথবা মাস্টার কার্ড থেকে ফান্ড ট্রান্সফার, কিউআর কোডের মাধ্যমে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ব্যালেন্স ইনকোয়ারি ও তাৎক্ষণিক কার্ড/অ্যাকাউন্ট স্টেটমেন্ট সুবিধা রয়েছে। স্কুল-কলেজ-বিশ^বিদ্যালয়ের টিউশন ফি প্রদান ও গ্রহণ, কার্ড ছাড়াই এটিএম থেকে ক্যাশ আউট, এমক্যাশ ট্রান্সফার, ক্যাশ বাই কোডের মাধ্যমে হিসাববিহীন ব্যক্তিকে টাকা পাঠানো যায় ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে। যে কোনও বাংলাদেশী নাগরিক জাতীয় পরিচয় পত্র দিয়ে স্মার্ট ফোনের মাধ্যমে তাৎক্ষণিক সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি বলেন, ফাইন্যান্সিয়াল টেকনোলজির ব্যবহার ও ডিজিটাল ব্যাংকিং সেবায় ইসলামী ব্যাংক উলে­খযোগ্য অগ্রগতি সাধন করেছে। আধুনিক ব্যাংকিং সেবা প্রদান ও প্রযুক্তিসমৃদ্ধ সেবায় উৎকর্ষ সাধনের ফলেই ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে স্বীকৃতি অর্জন করে চলেছে। তিনি বলেন, করোনা মহামারীর এই সময়ে আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ গুর“ত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইসলামী ব্যাংক বর্তমানে ৩৬৬টি শাখা, ১৪৬টি উপশাখা, ১৮৭৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ১৫০০-এর বেশি নিজস্ব ও প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ